
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন পলাশবাড়ী ইউসিসিএ লিঃ এর বিশেষ সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
১১ অক্টোবর রবিবার উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতীহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী ইউসিসিএ লিঃ এর পরিদর্শক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন প্রমুখ। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন খান মোঃ মোস্তাক নাসির, সদস্য ফিরোজ কবির ও শহিদুর রহমান। নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন,
উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক জাহেদুল হক ও পলাশবাড়ী ইউসিসিএ লিঃ এর পরিদর্শক রফিকুল ইসলাম। উক্ত নির্বাচনে মোট ৬টি পদের মধ্যে শুধু সহ-সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আব্দুস সালাম সরকার দোয়াত কলম
প্রতীকে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৩ ভোট। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি মোঃআতোয়ার রহমান, সদস্য যথাক্রমে উম্মে হানী, মোছাঃ লাকী বেগম ও মোঃ সোলায়মান সরকার।