1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধায় জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় জেলা আইন-শৃংখলা কমিটি ও আইন-শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রবিবার (১১ অক্টোবর) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুর রহমান গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার্স মো. আবু খায়ের, এনএসআই’র ডেপুটি ডাইরেক্টর, নেসকো-১, নেসকো-২ ও গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, গাইবান্ধা র‌্যাব ক্যাম্প ইনচার্জ, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক প্রমুখ।

জেলা আইন-শৃংখলা কমিটির সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়ন এবং নারী-নির্যাতন ধর্ষণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলা, ফোরলেন প্রকল্প বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রন, ওষুধের মূল্য নিয়ন্ত্রন, মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং আইন-শৃংখলা পরিস্থিতিসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাগুলোতে সংশ্লিষ্ট কমিটির সদস্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার বিগ্রেড কর্মকর্তা, জেল সুপারসহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও আইন শৃংখলা কমিটির সভা শেষে চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও আদালত সহায়তা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft