1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

দিনাজপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

দিনাজপুরে এবার ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সাগর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সাগর দিনাজপুর সদর উপজেলার শেখপুর এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে রোববার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন- একই এলাকার মো. সাগর নামে ওই যুবক ১৪ বছর বয়সী স্কুলছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে।

এক পর্যায়ে গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে সাগর তার নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর তার শয়নকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের পর বিয়ে করার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেয়। ৭ অক্টোবর ওই স্কুলছাত্রী সাগরকে বিয়ের জন্য বললে সে বিয়েতে অস্বীকৃতি জানায়।

এরপর ওই স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারের কাছে জানালে রোববার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন স্কুলছাত্রীর পিতা। মামলার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি পুলিশ ধর্ষক মো. সাগরকে গ্রেফতার করে। রোববার বিকালে গ্রেফতারকৃত সাগরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft