1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

মাদরাসাছাত্রকে শিকল দিয়ে বেঁধে খাওয়ানো হলো থুতু

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

মাদরাসা ছাত্র মোবারক (১১)। তাকে কোমড়ে শিকল পেঁচিয়ে খাটের সঙ্গে বেঁধে রাখা হয় তিনদিন। শুধু তাই নয় মেঝেতে থুতু ফেলে সেটাও খাওয়ানো হয়। পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া বুড়া দেওয়ান নূরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষক পিয়ারুল ইসলাম এক সিনিয়র ছাত্রকে সঙ্গে নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার মোবারক আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বাঁচামরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের জন্য ছাড়া পেয়ে শিশুটি পালিয়ে আসলে বিষয়টি ফাঁস হয়। এরপর রাতে ঈশ্বরদী থানায় এ ঘটনায় অভিযোগ করেন শিশুটির বাবা- মা। রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবীর জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আটকরা হলেন- মাদরাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল মোমিন, শিক্ষক পিয়ারুল ইসলাম ও হেফজ সম্পন্ন করা ছাত্র সাব্বির আহমেদ।

মোবারকের বাবা নজরুল ইসলাম ও মা মুর্শিদা খাতুন থানায় দায়ের করা অভিযোগে জানান, মাদরাসায় নির্যাতন করায় তাদের ছেলে মোবারক মাদরাসা থেকে কয়েকদিন আগে পালিয়ে যায়। সে ঈশ্বরদীর দাশুড়িয়ায় তার খালার বাড়ি গিয়ে ওঠে।

সেখান থেকে তাকে বুঝিয়ে গত বুধবার (৭ অক্টোবর) আবার মাদরাসায় পাঠানো হয়। মাদরাসায় যাওয়ার পর তার ওপর শুরু হয় নতুন করে নির্যাতন। মোবারককে লোহার শিকল দিয়ে বেঁধে খাটের সঙ্গে আটকে রাখা হয়। এরপর পিটুনি দেয়া হয়। শুধু তাই নয় মেঝেতে একজন থুতু ফেলে সেটা তাকে দিয়ে সাতবার খাওয়ায়।

শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন শিকল বাঁধা অবস্থায় তাকে দেখেন ও প্রতিবাদ করেন। এরপর জুমার নামাজ পড়ার জন্য মাদরাসা কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়। জুমার নামাজ আদায়ের সময় মোবারক পালিয়ে আসে।

অভিযুক্ত শিক্ষক পিয়ারুল ইসলাম বলেন, আমি তাকে বেঁধে রাখিনি। ওই শিক্ষার্থীর এক আত্মীয় হেফজ সম্পন্ন করা সিনিয়র ছাত্র সাব্বির আহমেদ বেঁধে রেখেছিলেন। তবে মারধরের বিষয় ও মেঝেতে ফেলা থুতু খাওয়ানোর বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

মাদরাসাটির সিনিয়র ছাত্র সাব্বির আহম্মেদ জানান, মোবারক পালিয়ে যাওয়ার কারণে তার দাদি বেঁধে রাখার কথা বলেছিলেন। তাই তাকে বেঁধে রাখা হয়েছিল। শিক্ষক পিয়ারুল ইসলাম তাকে বেদম মারধর করেছে।

মাদরাসার অধ্যক্ষ আব্দুল করিম জানান, তিনি ঘটনার সময় মাদরাসায় ছিলেন না, ছুটিতে ছিলেন। তবে তার ছুটিতে মাদরাসা কমিটির সভাপতির অনুমোদন ছিল কি-না জিজ্ঞেস করলে তখন তিনি সদুত্তর দিতে পারেননি। তিনি জানান, এ ঘটনার জন্য শিক্ষক পিয়ারুল ইসলাম দায়ী।

এ ঘটনায় পাবনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মো. আনছারুল্লাহ বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, খুবই অমানবিক কাজ করা হয়েছে শিশুটির সঙ্গে। মৃদু শাসন আর নির্যাতন ভিন্ন বিষয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft