1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

বরিশালে ধর্ষণে অভিযুক্ত ৪ শিশুর জামিন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

ধর্ষণের অভিযোগে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক ৪ শিশুকে বৃহস্পতিবার রাত ১০টায় জামিন দিয়েছেন বরিশালের শিশু আদালত।

৮ অক্টোবর ম্যাজিস্ট্রেট আদালতের উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশে ক্ষুব্ধ হয়ে ওই আদালতে জামিনের আবেদন করলে জেলা জজ আবু শামীম আজাদ তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, জামিন হওয়া শিশুরা হলো- বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামের বেল্লাল বয়াতির ছেলে সাইদুল ইসলাম (১১), সালাম হাওলাদারের ছেলে সোলায়মান ইসলাম তামিম(১০), বাবুল শিকদারের ছেলে হাফিজুল ইসলাম লাবিব (১০) ও শাহীন হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (১০)।

তাদের বিরুদ্ধে ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন একই এলাকার তাদের প্রতিবেশী ৬ বছরের এক কন্যা শিশুর বাবা।

অভিযোগে বাদী বলেন, খেলাধূলার কথা বলে গত রোববার ৪ অক্টোবর বিকালে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে খেলার ছলে তার ৬ বছর বয়সী কন্যা শিশুকে অপর তিন শিশুর সহায়তায় ধর্ষণ করে সাইদুল। কন্যা শিশুটি ঘটনা চেপে যায়।

৬ অক্টোবর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মায়ের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা জানায়। থানায় এ অভিযোগ দেয়া হলে পুলিশ ৪ শিশুকে ওই মামলায় গ্রেফতার করে। ৭ অক্টোবর ওই ৪ শিশুকে বাকেরগঞ্জ থানা থেকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।

মামলায় দেখানো ১০/১১ বছর বয়সী ওই ৪ শিশুকে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায় বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এনায়েত উল্ল্যাহ ।

উন্নয়ন কেন্দ্রে যাওয়ার সময় গাড়িতে তুলতে গেলে শিশুদের কান্নায় আদালত পাড়ায় বিষয়টি সবার নজরে আসে।

এঘটনায় শিশুদের পক্ষে এডভোকেট জসিম উদ্দিন বৃহস্পতিবার রাত ১০টায় শিশু আদালতে জামিনের আবেদন করেন।

আদালত তাৎক্ষণিক শুনানি করে জামিন মঞ্জুর করেন এবং জরুরি ভিত্তিতে তাদের মুক্তি দেয়ার জন্য জামিন আদেশ উন্নয়ন কেন্দ্রে পাঠায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft