1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ধর্ষণ চেষ্টা মামলা: আসামি ধরতে গিয়ে হামলা শিকার পুলিশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকরাধারী গ্রামে ধর্ষণ চেষ্টা মামলার আসামি দুই সহোদরকে গ্রেফতারের সময় দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে অভিযুক্ত দুই সহোদরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

হামলায় পুলিশের এসআই নিজামুদ্দিন ও এএসআই নুরুল ইসলামসহ স্থানীয় আরও ২ জন আহত হয়। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, একটি ধর্ষণ চেষ্টা মামলার আসামি‌দের গ্রেফতা‌রের উদ্দেশ্যে উজিরপুর উপ‌জেলার গু‌ঠিয়া ইউ‌নিয়‌নে যায় থানা পুলিশের সদস্যরা। গ্রেফতার করার সময় আসামিপক্ষের লোকজন থানা পুলিশের সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায় এবং আসামি‌দের ছি‌নি‌য়ে নিয়ে যায়। এসময় দুই পুলিশ কর্মকর্তাসহ দুই কনেস্টেবলও হামলার শিকার হয়েছেন।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় সরকারি কাজে বাঁধাদান ও পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শিক্ষার্থীর পরিবারের নিরাপত্তাও বাড়ানোর কথা বলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft