1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় আহত ৫

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কিছুই জানেন না বলে জানিয়েছে পুলিশ ও ছাত্রলীগ।

হামলায় আহত হয়েছেন ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা সংসদের সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দফতর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।

প্রতিবাদ কর্মসূচিতে থাকা মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আয়শা আক্তার নওমী জানান, সকাল ১১টার দিকে ধর্ষণবিরোধী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের জন্য আমরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিই। দুপুর ১২টার দিকে ছাত্রলীগ দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শুভিনয় রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিলাম, এ সময় এই হামলা চালানো হয়।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।

জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিত রায় জানান, এমন কিছু ঘটেছে বলে জানা নেই। কিছু ঘটলে অবশ্যই জানত।  সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!