
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধার কামারজানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে ব্রাদারহুড অফ কামারজানীর ব্যানারে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে। তারপর কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে।
ব্রাদারহুড অফ কামারজানীর পক্ষ থেকে ধর্ষক এর সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবিতে মানববন্ধন এ বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সভাপতি শাওন সরকার, সেক্রেটারি রায়হান সরকার, কোষাধ্যক্ষ মনোহর বাদশা, ত্রাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, প্রচার সম্পাদক আওলাদ হোসেন ও ক্রিয়া সম্পাদক সুমন সরকার।
ব্রাদারহুড অফ কামারজানীর এই মানববন্ধনে এলাকার সকল শ্রেনীর পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।