1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টি থেকে ইউপি চেয়ারম্যানসহ ১৫ নেতাকর্মীর পদত্যাগ

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শাহীন সরকার ও জামালপুর সাবেক ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজাসহ ১৫ জন নেতাকর্মী উপজেলা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। ৬ অক্টোবর মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শাহীন সরকার ও জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজাসহ ১৫ নেতাকর্মী জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পদে অবস্থান করে দলের কার্যক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু গত ২৪ আগস্ট জেলা জাতীয় পার্টি কর্তৃক উপজেলা নির্বাহী কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে শাহীন সরকারকে সহ-সভাপতি এবং মো. রেজাউল করিম রেজাকে সদস্য পদে রাখা হয়। কিন্তু ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে পার্টির কাজ করা তাদের পক্ষে সম্ভব না হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর তারা দলের স্ব স্ব পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির সাথে তাদের কোন দলীয় সম্পর্ক নেই।

পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন- মো. শাহীন সরকার, মো. রেজাউল করিম রেজা, মো. শাখাওয়াত হোসেন, মো. আলমগীর হোসেন, ফেরদৌস আলম মজনু, ফজলুল হক ভোলা, আব্দুল ওয়াহেদ, মো. আব্দুল খালেক, সোহরাব হোসেন দুলাল, মো. তাজুল ইসলাম, মো. জিন্নু মিয়া, হোসেন শেখ, মো. আকরাম হোসেন, মো. রঞ্জু মিয়া ও জাহাঙ্গীর হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft