1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পড়া হয়েছে

দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার গাইবান্ধা উত্তাল হয়ে ওঠে। জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদী অবস্থান ও ডিবি রোডে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে গাইবান্ধার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার প্রতিবাদী অবস্থান চলাকালে সংগঠনের জেলা সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ দিপু, জাতীয় যুব জোট জেলা সভাপতি সুজন প্রসাদ, জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, মোহাম্মদ আমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, নাট্য ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম জুয়েল, খন্দকার শামীম আহমেদ, শাহ আলম বাবলু, আলাল আহমেদ, পিটু রশীদ, আরিফ হোসেন, শাহনাজ আমিন মুন্নী, আরিফুল ইসলাম বাবু, রওশন আরা মুক্তি, শহিদুল্যাহিল ফারুক, সাজু সরকার, রোজিনা নাহিদ শিমুল, কবি সোহেল রানা, আলম মিয়া, মশিউর রহমান সাগর প্রমুখ।
প্রতিবাদী অবস্থানে বক্তারা বলেন, ধর্ষণকারীর কোন পারিবারিক-সামাজিক রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষণকারীর একটাই পরিচয় সে হায়েনা এবং জঘন্য অপরাধী। সেজন্য ধর্ষণ এবং নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টানত্মমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়া ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোডে গণ উন্নয়ন কেন্দ্র, মহিলা পরিষদ, জলবায়ু পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটিসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা দেশব্যাপী ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, হত্যার বিরম্নদ্ধে সর্বসত্মরের জনগণকে সোচ্চার প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানান। এদিকে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সাঘাটার বোনারপাড়ায়ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয় #

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft