1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

আফগান ক্রিকেটার নাজিব তারাকাই আর নেই

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭৪ বার পড়া হয়েছে

আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই আর নেই। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার কয়েক দিন আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক টুইট বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার নিজ শহর পূর্ব নানগারারে গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন নাজিব। মুদি দোকান থেকে বাজার শেষে ঘরে ফেরার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে দুর্ঘটনার শিকার হোন এই ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারের চিকিৎসা ব্যবস্থা করেন। তাকে আইসিইউতে রাখা হয়। প্রয়োজনে দেশের বাইরে পাঠানোরও উদ্যোগ নেয় দেশটির ক্রিকেট বোর্ড।

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাজিব তারাকাই। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার।

টুইট বার্তায় জানানো হয়, ‘এসিবি এবং ক্রিকেট পাগল আফগানরা আজ শোকাহত, জাতীয় দলের আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং দারুণ এক মানুষ নাজিব তারাকাই (২৯) গাড়ি দুর্ঘটনায় আমাদের শোক এবং হতাশায় ভাসিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হোক।’

নাজিব সর্বশেষ গত মাসে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা টুর্নামেন্টে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে মিস আইনাক নাইটসের হয়ে ৩২ রান করেছিলেন নাজিব। জাতীয় দলের জার্সিতে এই ক্রিকেটার ১২টি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল নাজিবের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft