1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

কত বড় স্পর্ধা হলে মূর্তির সঙ্গে মসজিদ সরানোর কথা বলতে পারে: এরশাদ

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

‘মূর্তি সরালে মসজিদও সরাতে হবে’ সুলতানা কামালের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, কত বড় স্পর্ধা হলে তিনি এমন কথা বলতে পারেন। এ কথার মাধ্যমে বোঝা যায় আমরা কোথায় যাচ্ছি।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সম্মিলিত জাতীয় জোটের এক ইফতার মাহফিলে তিনি এ সমালোচনা করেন।

মৌলবাদ আর সাম্প্রদায়িকতার অর্থ বুঝেন না উল্লেখ করে এরশাদ বলেন, ‘খবরের কাগজ খুললেই মৌলবাদ আর সাম্প্রদায়িকতার কথা লেখা থাকে। আমি এর অর্থ বুঝি না। আমরা মুসলমানরা ইসলামের কথা বললেই সেটা সাম্প্রদায়িকতা হয়ে যায়। সুলতানা কামাল বলেছেন হাইকোর্টের সামনে থেকে মূর্তি সরানো হলে মসজিদও সরাতে হবে। এতবড় স্পর্ধা। এভাবে সে একথা বলতে পারে না। আমরা কোথায় গেছি। কোথায় তলিয়ে যাচ্ছি এ কথার মাধ্যমে বুঝতে পারি।’

তিনি বলেন, ‘খবরের কাগজ পড়লে দেখি কেবল খুন, ধর্ষণ, গুম, বাড়ি ছাড়া, জমি দখল। আমরা এ কোন দেশে বাস করি। এর পরিবর্তন আনতে হবে। আমরা এর পরিবর্তন আনবো।’

তিনি আরো বলেন, রমজানের রহমতের ১০ দিন শেষ হয়ে গেছে। আল্লাহ মনে হয় আমাদের মোনাজাত কবুল করেন নাই। রহমত বর্ষণ করেন নাই। তা না হলে দেশে কেন এত অন্যায় আর জুলুম সৃষ্টি হচ্ছে।’

এরশাদ বলেন, ‘আজকে প্রতিশ্রুতি হোক আমরা এ অরাজকতা থেকে দেশকে রক্ষা করবো। এটাই হোক এ জোটের প্রতিশ্রুতি। মানুষের বাড়ি-ঘর, জানমাল রক্ষা করবো। দেশে সুশাসন প্রতিষ্ঠা করবো। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের সাহায্য করে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সেলিম উদ্দিন এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, জহিরুল আলম রুবেল, একে এম আশরাফুজ্জামান খান প্রমুখ।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!