1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ট্রাম্প দম্পতির দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রীর চিঠি

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সহানুভূতির বার্তা জানিয়ে রবিবার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস থেকে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

চিঠিতে তিনি লেখেন, ‘দুঃখজনকভাবে আপনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং একটি হাসপাতালে আপনার চিকিৎসা শুরু হয়েছে শুনে আমি দুঃখ বোধ করছি।’

তিনি চিঠিতে আরও লেখেন, ‘আশা করি আপনি আগামীদিনে আরও শক্তিশালী ও প্রাণবন্ত মনোভাব নিয়ে আপনার অফিসে ফিরে আসবেন এবং করোনাভাইরাস ও এই সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আপনার দেশকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাস এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক উদ্যোগ ও বিস্তৃত কর্মসূচি গ্রহণের জন্য আমি আপনার গতিশীল নেতৃত্ব এবং চরম আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করি।’

যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের হুমকি রোধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে রয়েছে। এই অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে আমার চিন্তাভাবনা আপনার এবং আপনার পরিবারের সাথে রয়েছে।’ সূত্র- ইউ.এন.বি ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft