1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

বগুড়ায় ইউএনও’র গাড়ি বহরে হামলার ঘটনায় গ্রেফতার ৮

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে বালু মহালে অভিযানের সময় ইউএনও’র গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার রাতেই বালু দস্যুদের ভাড়াটে লোকজনের মারপিটে আহত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নৈশপ্রহরী মো. মনজুরুল হক বাচ্চু বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ আরও ৮০-৮৫জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে ৮জনকে গ্রেফতার করেছে।

তারা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া গ্রামের মো. ফরহাদ হোসেন (২৬), মো. আলম প্রামাণিক (৩৫), ইব্রাহীম হোসেন (২০), মো. ওসমান গণি (২৮), মো. শাহিন শাহ (২০), মো. মেহেদী হাসান (২৫), পাশের নলডেঙ্গী গ্রামের মো. রুবেল হাসান (৩০) ও ফরহাদ হোসেন (২৭)।

এছাড়া মামলায় নামীয় অভিযুক্তরা হলেন, গজারিয়া মধ্যপাড়া গ্রামের মো. হানিফ (৪০), তার ভাই মোতালেব হোসেন (৪২), একই গ্রামের মো. রাজু (২৫), নলডেঙ্গী গ্রামের মো. মিলন (২৫), মো. হায়দার আলী (৩০), আবু মুসা (২৫) ও জাবেদ আলী (৩০)।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা প্রদান, হামলা-মারপিট ও গাড়ি ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়েছে। পাশাপাশি ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৮জনকে গ্রেফতার করা হয়। মামলায় অভিযুক্ত অন্যান্যদের ধরতে অভিযান চলছে।

এছাড়া গ্রেফতারকৃতদের রবিবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft