1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

আজ থেকে খুলে দেওয়া হচ্ছে মক্কা

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে সাত মাস বন্ধ থাকার পরে অবশেষে আজ থেকে খুলে দেওয়া হচ্ছে মক্কা। সম্প্রতি সৌদি আরব সরকারের তরফে ৪ অক্টোবর থেকে উমরাহ পালনের জন্য এটি খুলে দেওয়ার বিষয়ে ঘোষণা করা হয়েছিল।

তবে আপাতত সীমিত পরিসরে খুলছে মক্কা। এখন কেবল সৌদি আরবে বসবাসকারীরাই সেখানে যাওয়ার সুযোগ পাবেন। মানতে হবে কোভিড সতর্কতাও। শুরুতে প্রতিদিন ৬ হাজার মুসলমান সেখানে যেতে পারবেন। তারপর ধীরে ধীরে সংখ্যা বাড়ানো হবে। মোট তিনটি ধাপে সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে সৌদি সরকার।

গত সাত মাস ধরে বন্ধ ছিল মক্কা। এবার হজের আনুষ্ঠানিকতাও হয়েছে সীমিত পরিসরে। মাত্র ১০ হাজার মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন। অবশেষে রবিবার মক্কার উদ্দেশে ভিড় জমিয়েছেন শয়ে শয়ে ওমরাহ পালনকারী। সপ্তাহ দুয়েক পরে ১৮ অক্টোবর থেকে দৈনিক ১৫ হাজার মুসলমান মক্কায় যাওয়ার অনুমতি পাবেন। পরে সংখ্যাটি বাড়িয়ে ৪০ হাজার করা হবে। তবে এমাসে কেবল সৌদি আরবে বসবাসকারীরাই মক্কায় যেতে পারবেন। ১ নভেম্বর থেকে বিদেশিরাও যাওয়ার অনুমতি পাবেন। তখন ২০ হাজার মানুষ উমরাহ’র সুযোগ পাবেন। মসজিদে নামাজ পড়তে পারবেন ৬০ হাজার মানুষ।

সৌদি সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওমরাহ পালনকারীদের কোনও ভাবেই জমায়েত করতে দেওয়া হবে না। সকলকেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft