1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

হাসপাতালে ভর্তি ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

অবশেষ করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নেওয়া হয়েছে হাসপাতালে। করোনা পজেটিভ আসার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের প্রতিবেদনে এমনটি জানা যায়।

সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, হাসপাতালে কয়েক দিন অবস্থান করবেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ভবন থেকে বলা হয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত ট্রাম্পকে অনেকটা ‘অবসন্ন দেখালেও মানসিকভাবে দৃঢ়’ আছেন। পূর্ব সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে ট্রাম্পের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

এর আগে গতকাল শুক্রবার সকালে টুইট করে ট্রাম্প বলেন, ‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টিন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’

বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, অনেক কারণ রয়েছে যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনাভাইরাসের গুরুতর জটিলতায় ফেলেছে। চিকিৎসকদের মতে, বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-১৯ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে, ট্রাম্পের মতো মেলানিয়া ট্রাম্পের শরীরেও করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তিনি সার্বিকভাবে ভালো বোধ করছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন।

প্রেসিডেন্ট ‘শারীরিকভাবে খুবই চাঙা’ উল্লেখ করে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস সাংবাদিকদের বলেছেন, ‘এই প্রেসিডেন্টের বিষয়ে দুর্দান্ত জিনিসটি হলো তিনি (করোনা আক্রান্ত হওয়ার পরও) আমেরিকানদের পক্ষে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি যিনি এখনো তার দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন। আমি আশাবাদী যে, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft