1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

গাইবান্ধায় ধর্ষণের শিকার এক কিশোরী : আটক-১

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। উপজেলার কিশামত মালিবাড়ী ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ১ অক্টোবর বৃহস্পতিবার দুইজনকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত দুই যুবক হলেন-মালিবাড়ী ইউনিয়নের এমপির বাজার নয়া গ্রামের এনছের আলীর পুত্র সাইফুল ইসলাম (২৫) ও একই ইউনিয়নের গিদালটারী গ্রামের নিজামউদ্দিনের ছেলে নুহু (২৪)।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টার দিকে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় সাইফুল। পরে একটি ঘরে নুহুসহ দুই বন্ধু মিলে ধর্ষণ করে ঐ কিশোরীকে। এক পর্যায়ে কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশী ও ভুক্তভোগী ওই কিশোরীর মা ঘটনাস্থলে গেলে দুই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সাইফুলকে হাতেনাতে আটক করলেও নুহু পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে পুলিশ এসে সাইফুলকে গ্রেফতার করেন।

সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, গণধর্ষণের ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। একজন আটক রয়েছেন, অপর আসামীকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। ধর্ষিতা কিশোরীকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft