
গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন আঙ্গিকে করতোয়া কুরিয়ার সার্ভিসের স্থানান্তরিত শাখা উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, ২ অক্টোবর শুক্রবার সকালে পৌরশহরের শিল্পী হোটেলের দক্ষিণ বন্দর পশ্চিম পার্শ্বে (সাবেক কৃষি ব্যাংক) ভবনে স্থানান্তরিত শাখার ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্ল্যাপুর) আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব ও আজাদুল ইসলাম, পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা সম্মিলিত সাংস্কুতিক জোটের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন ও সাবেক ছাত্রনেতা খন্দকার ফরহাদ হোসেন প্রমূখ।
করতোয়া কুরিয়ার সার্ভিসের শাখা পরিচালক ইব্রাহিম খলিল মিঠু জানান, করতোয়া কুরিয়ার সার্ভিস গ্রাহকদের সন্তোষজনক সেবা প্রদান নিশ্চিত করা হবে।