1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

সাদুল্ল্যাপুরের নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অব্যাহতি চেয়ে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

চার পুলিশ হত্যা মামলার আসামী ও জামায়াত নেতাকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে ও তাকে দ্রুত অপসারণের দাবিতে বৃহস্পতিবার (০১ অক্টোবর) নলডাঙ্গা শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নলডাঙ্গা মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপক্ষের সাধারণ জনগণের আয়োজনে দুপুরে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান, মোজাহারুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, যুবলীগ নলডাঙ্গা ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইসলাম রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ও নলডাঙ্গা ডিগ্রি কলেজের হাইকোর্ট কর্তৃক সদ্য অব্যাহতিপ্রাপ্ত গভর্নিং বডির সভাপতি মো. তরিকুল ইসলাম নয়ন স্বাধীনতার বিপক্ষের শক্তি একজন জামায়াত নেতা ও বামনডাঙ্গার চার পুলিশ হত্যা মামলার আসামী মো. আবুল কাশেমকে নিয়ম-নিতি উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়েছেন। শুধু তাই নয়, মো. আবুল কাশেম কয়েকটি নাশকতা মামলারও চার্জশীটভুক্ত অন্যতম আসামী। কিন্তু মো. আবুল কাশেম প্রভাষক হওয়া সত্বেও কয়েকজন সহকারি অধ্যাপক থাকলেও তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়াও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হালিমের ছেলে শিবির নেতা সাজ্জাদ হোসেনকে কাজী হিসেবে নেওয়ার পাঁয়তারা চলছে। তাই বক্তারা অবিলম্বে মো. আবুল কাশেমকে অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft