
গাইবান্ধার পলাশবাড়ীতে ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কিশোরগাড়ী ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি ও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। কেশবপুর মোড় হতে নৌকা যোগে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ চত্তরে এসে বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘ত্রাণ সামগ্রী’ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্যাকেটকৃত শুকনো খাবার বিতরণের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, ছাত্রলীগ নেতা মামুন-অর-রশিদ সুমন।
উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, পলাশবাড়ীতে বাঁধ ভেঙ্গে ও ভারী বৃষ্টিপাতে মোট ২১’শ হেক্টর জমির আমন ধান ও ১’শ হেক্টর জমির রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, বন্যার্থদের জন্য ১০ মেঃটঃ চাল বরাদ্দ হয়েছে। প্রাথমিকভাবে আজ ১’শ প্যকেট শুকনা খাবার বিতরণ করা হয়। (ছবি সংযুক্ত)