
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। রায় শুনে আদালতে কেঁদে ফেলেন তিনি। এ মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদলত।
এর আগে আজ দুপুর পৌনে ২ টার দিকে রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া এ মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় দেন।
রায় ঘোষণার পর রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, এক বছর ধরে আমাদের পরিবারের সদস্যরা কাঁদছি। আমাদের নির্ঘুম দিন কাটছে। ওই কান্না আর আজকের কান্নার মধ্যে অনেক তফাত আছে। ১৫টা মাস এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। রায়ে রিফাতের আত্মা শান্তি পাবে।