1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিকাশ এজেন্টেদের টার্গেট করে ‘ছিনতাইয়ের পর হত্যা’

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

বিকাশ এজেন্টদের টার্গেট করে দোকান বন্ধ করার সময় হামলা করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- শাহীন শেখ, সোহেল হোসেন, মুন্না ও মো. হায়দার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।

হাফিজ আক্তার বলেন, চলতি মাসের ১২ তারিখে রাত সাড়ে ১১ টায় রাজধানীর শেরবাংলা নগর এলাকার বৌ বাজার মোড়ে এক বিকাশ এজেন্ট রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে উপর্যুপরি আঘাত করে প্রাইভেটকারে পালিয়ে যায়। পরে আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও বছিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের শিকার দুটি মোবাইল ও একটি ট্যাব এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুটি ছুরি ও একটি এক্সিও মডেলের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৭-৪৯৭৫) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, এই চক্রের মূল হোতা শাহীন। প্রথমে সে তথ্য সরবরাহ করে। পরে তার দেয়া তথ্য মতে চক্রের বাকি সদস্যরা ডাকাতির প্রস্তুতি নেয়। পরে চক্রের আরও ২-১ জন ভালোভাবে রেকি করে এবং টার্গেট করা ওই ব্যক্তি যখন তার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে হামল করতো। হামলার সময়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় এবং যার কাছে থাকা সর্বস্ব লুটে নিয়ে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে পালিয়ে যেতো।

তিনি আরও বলেন, শাহীনের এই দলটি এরই মধ্যে রাজধানীর বছিলা, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, আশুলিয়া বেড়িবাঁধ, নারায়ণগঞ্জের চিটাগাং রোডে একাধিক ডাকাতি ও ছিনতায়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft