1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ট্রাম্পকে পুতিনের পোষা কুকুর বললেন বাইডেন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে দুই প্রতিদ্ব্ন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে বিতর্ক।

আজ বাংলাদেশ সময় বুধবার সকালে দেশটির ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

দেড় ঘণ্টা ধরে চলা এই বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। তিনি ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ বলেছেন।

করোনাভাইরাস, বৈদেশিক নীতিসহ বিভিন্ন ইস্যুতে দুই প্রার্থী কথার বাক্যে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনকে বাড়তি সুবিধা দিতেই গণমাধ্যম তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

ট্রাম্পের আয়কর ফাঁকি দেওয়া নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশের পর এ বিতর্ক অনুষ্ঠিত হওয়ায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।

আয়কর ফাঁকি দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের জবাবে ট্রাম্প দাবি করেন, তিনি কয়েক মিলিয়ন ডলার ট্যাক্স পরিশোধ করেছেন।

অন্যদিকে বাইডেন দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কারণেই করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে অধিক প্রাণহানি হয়েছে।

দুই প্রার্থীর বিতর্কে গঠনমূলক আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণই প্রাধান্য পেয়েছে। বিভিন্ন ইস্যুতে একে অপরকে ছেড়ে কথা বলেননি তারা।

ছেড়ে কথা বলেননি রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও। তিনি বাইডেনকে চালাকি না করার পরামর্শ দেন। সেই সঙ্গে মাস্ক পড়া নিয়ে নাটক করতে বারণ করেন।

যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের কয়েক কোটি মানুষ ট্রাম্প এবং বাইডেনের মধ্যকার বিতর্ক উপভোগ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft