1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

দেশব্যাপী সংঘটিত নারী-শিশু নির্যাতন-ধর্ষণ- হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা যৌথ উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং রেলগেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা সভাপতি সুভাষিনী দেবী, সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, লিজা উল্যাহ প্রমূখ।

সমাবেশে বক্তারা খাগড়াছড়িতে পাহাড়ী তরুণী ধর্ষণ, সিলেটে গৃহবধু গণধর্ষণ ও সাভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যাসহ দেশব্যাপী সংঘটিত নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একদিকে ইন্টারনেটে পর্নোগ্রাফি, মাদক-জুয়া-অপসংস্কৃতি-অশ্লীলতায় দেশ ছেয়ে গেছে। অপরদিকে বিচারহীনতার সংস্কৃতির কারনে অপরাধীরা তাদের অপরাধের শাস্তি পাচ্ছে না। ফলে তারা একের পর এক অপরাধ করেই যাচ্ছে এসব থেকে উত্তরণের জন্য চাই ঐক্যবদ্ধ আন্দোলন। তারা অপসংস্কৃতি- অল্লীলতা-মাদক-জুয়া, নারী-শিশু নির্যাতন, খুন-ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft