1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর পিএসও পরিচয়ে প্রতারণা!

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রতারণা! তাও আবার প্রধানমন্ত্রীর পিএসও এর পরিচয়ে। এমনটি অভিযোগ উঠেছে মো. হোসেন আলী (২৪) নামে এক যুবককে যশোর চুড়ামনকাটি থেকে আটক করেছে র‌্যাব। আটক হোসেন আলী মাগুরা জেলার কাউনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঝিনাইদহ র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার অনুরোধে সোমবার সন্ধ্যায় যশোরের চুড়ামনকাটি তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য হোসেন আলীকে আটক করেছে র‌্যাব। ঝিনাইদহ র‌্যাবের একটি দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচএম শফিকুর রহামানের নেতৃত্বে এ অভিযান চালায়।

হোসেন আলী প্রধানমন্ত্রীর পিএসও-১ মো. সালাউদ্দিন আহম্মেদ এর পরিচয় দিয়ে যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয়। চক্রটি প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাঙিয়ে দীর্ঘদিন প্রতারণা করছে। এ বিষয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে মামলা করেছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক হোসেন আলীকে যশোর কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft