1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছিটকে পড়ছে বিএনপি, নেতায় বিশ্বাস নেই কর্মীদের: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘এদেশে ইতিহাস বিকৃতির জনক’- মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। তাদের কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) তার সরকারি বাসভবনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের  শুভেচ্ছা জানিয়ে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।

‘দেশে নৈরাজ্য চলছে’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের করা অভিযোগ প্রসঙ্গে  কাদের বলেছেন, ‘দেশ নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে ভালোভাবে এগিয়ে চলছে, তাই বিএনপির এতো গাত্রদাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া (জিয়াউর রহমান) ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চিরসত্য। ফুটনোট কখনও ইতিহাসের নায়ক হতে পারে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন। বাঙালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালির আস্থার সোনালী দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা ও স্বপ্নময় অর্জনের কাণ্ডারি শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে এদেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোমেটিক এর নাম শেখ হাসিনা। গত ৪৫ বছরে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। যতদিন বাংলাদেশ থাকবে, থাকবে বঙ্গোপসাগরের কোলে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলীর পলি বিধৌত ব-দ্বীপ বাংলা, ততদিন শেখ হাসিনা থাকবেন বাঙালির হৃদয়ের মণিকোঠায়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে। শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা জয় হয়েছে। দ্বার খুলেছেন সম্ভাবনাময় ব্লু ইকোনমিক। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব।’

তিনি বলেন, ‘হতাশ ও অসহায় প্রাণে শেখ হাসিনা সঞ্চার করেছেন জীবনের জয়গান, বপন করেন স্বপ্নের বীজ। তিনি বাঙালির সাহসের সোনালী দিগন্ত উন্মোচন করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। শেখ হাসিনা আজ বিশ্বসভায় নূতন উচ্চতায়।’

সেতুমন্ত্রী বলেন, ‘টেমস নদীর পাড়ে বসে যারা বঙ্গোপসাগরের উপকূলে বিপ্লবের ঢেউ তোলার দিবাস্বপ্ন দেখছেন, সে স্বপ্ন দুঃস্বপ্নেরই নামান্তর।’

বিএনপিকে ২০০১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিলো। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি জনপদ। সেসময় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চালিয়েছিলো বিএনপি তা ৭১-এর হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছিলো।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft