
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বার্তায় বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের আন্তরিক শুভচ্ছো।
সোমবার(২৮ সেপ্টেম্বর) টুইট করে শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি ভারত-বাংলাদেশ বন্ধন জোরদার করার ওপরেও জোর দেন মমতা।
১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদীতীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি।
মমতা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বন্ধন আরও সুদৃঢ় হোক, এই কামনা করি।