1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণধর্ষণকারীদের শাস্তি ভোগ করতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি ভোগ করতেই হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, ‘সিলেটের এমসি কলেজে যে ঘটনা ঘটেছে তা একটি বর্বরোচিত ঘটনা। এ ঘটনা যারাই করে থাকুক, তাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। যাদের নামে এজাহার হয়েছে তাদের ৬ জনের মধ্যে ৪ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি দুজনকে অল্প সময়ের মধ্যে ধরে ফেলতে পারবো বলে আমরা বিশ্বাস করি।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর কন্যা ‘শেখ হাসিনার শুভ জন্মদিন’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগেই বলেছি, আমরা কাউকে ছাড় দেই না। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নে আমরা সেটাই করবো।’

তিনি বলেন, ‘পৃথিবীতে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা দেখতে চাই। সেক্ষেত্রে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই ভরসা। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না এলে কারও পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। তিনি এসেছেন বলেই সারা দেশের লোকজন নড়েচড়ে বসেছিল। আজ দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সমির চন্দ্র কৃষক লীগের দায়িত্ব পাওয়ার পর থেকে কৃষকের জন্য, কৃষকের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে কৃষক লীগ সর্বত্র বিরাজমান।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft