1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয় বিশ্বের নেতা-ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয় বিশ্বের নেতা। শেখ হাসিনা আজকে যা চিন্তা করেন বিশ্বের অন্য দেশ তা আগামী দিনে চিন্তা করে। সারা বিশ্ব যখন করোনায় বিধ্বস্ত, আল্লাহর রহমতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে। দেশে করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় বর্তমানে অর্থনীতির চাকা সচল রয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে সাঘাটা উপজেলা অডিটেরিয়াম হল রুমে প্রধানমন্ত্রীর নিজস্ব ত্রান তহবিল থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার নন-এমপি শিক্ষা প্রতিষ্টান ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মাঝে ১৩ লাখ ৭৬ হাজার টাকা করোনা কালীন সহায়তার চেক বিতরন অনুষ্টানে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পীকার আরো বলেন, নন এমপিও মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনেকেই লেখাপড়া করে সফলতা অর্জন করেছে। এ বিষয়ে চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন এমপিও শিক্ষকদের জন্য ৫ হাজার করে টাকা প্রণোদনার ব্যবস্থা করেছেন। তিনি সকলের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সকলে নামায পড়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা, দেশ ও জাতির কল্যাণে দো’য়া করবেন।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে দিনব্যাপি কর্মসূচি, কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আসবাবপত্র বিতরন, উপজেলা যুবলীগের আয়োজনে গাছের চারা বিতরনসহ বিভিন্ন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা চেয়াম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, সাঘাটা উপজেলা কৃষি অফিসার মোঃ সাদেকুজ্জামান, জেলা সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক মাহবুবার রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft