1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিখোঁজের ১৫ ঘন্টা পর সুন্দরগঞ্জে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ১৫ ঘন্টা পর বাড়ীর পাশের ডোবা থেকে ৭ বছরের শিশু আব্দুল্লাহ আল মামুন ওরফে শিমুল ও ৯ বছরের শিশু ছামিউর রহমান সিমান্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে শিশু দুটির মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। এর আগে শুক্রবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানান্দ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ আল মামুন ওরফে শিমুল তালুক সর্বানান্দ গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং ছামিউর রহমান সিমান্ত একই গ্রামের মমিনুর ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিকুজ্জামান বলেন, নিহত দুই শিশু ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ীর পাশে আনন্দবাজার এলাকায় একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft