1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সাভারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

সাভারে তিতাস গ্যাসের অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

নিহতরা হচ্ছেন- ফরিদ ও হাবিব।

গতকাল শুক্রবার রাতে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার আগে গত বুধবার হেমায়েতপুরের মোল্লাপাড়ার একটি বাসায় গ্যাস বিস্ফোরণে তারা আহত হন। হতাহতরা সবাই টাইলস মিস্ত্রি।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ বলেন,হতাহতদের সবাই একটি কক্ষে ভাড়া থাকতেন। বুধবার ভোরে কাজে যাওয়ার আগে খাবার তৈরি করার জন্য চুলা জ্বালাতে গেলে হঠাৎ করেই বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন তারা। বাড়ির কক্ষ থেকে ভেসে আসা গ্যাসের গন্ধে স্থানীয়রা গ্যাস লিকেজের বিষয়টি নিশ্চিত হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুজন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভোরে রান্না করার সময় চুলায় আগুন জ্বালাতে গেলে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ থেকে আগুন ধরে তারা দগ্ধ হন। গ্যাসের সংযোগটি অবৈধ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

অফিস বন্ধ থাকায় এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত এক বছরে সাভার ও আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে মারা গেছেন ১৮ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft