1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

থানার ভেতরে পুলিশ অফিসারকে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

লন্ডনে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন আসামির গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থলে ২৩ বছর বয়সী আরও এক বন্দি ছিলেন। তিনিও গুলিতে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার শহরটির দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন থানার ভেতরে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়।

ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে দেহ তল্লাশির সময় হয়তো বন্দুক দিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও নিজের ওপর গুলি চালান ওই ব্যক্তি।

গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে থানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পুলিশের দিক থেকে কোনো গুলি ছোড়া হয়নি।

স্থানীয় পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেন, আমরা তার (নিহত পুলিশ) পরিবারকে সহযোগিতা করছি। এছাড়া কাস্টোডি সেন্টারে থাকা প্রত্যক্ষদর্শীদের সহায়তার জন্যেও একটি টিম কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft