1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মাইকে আজানের মামলায় জার্মানে মুসলিমদের জয়

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

মাইকে আজান দেয়ার অধিকার ফিরে পেয়েছেন জার্মানির ওয়ের-এরকেন্সউইক শহরের মুসলিম বাসিন্দারা। তারা দীর্ধ ৫ বছর ধরে মাইকে আজান দেয়ার জন্য মামলা লাড়ে আসছেন জার্মানির আদালতে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) খারিজ করে দিয়েছে জার্মানির একটি আদালত স্থানীয়দের দায়ের করা এই সংক্রান্ত মামলাটি।

আদালতের রায়ে বলা হয়েছে, ‘অন্যরাও ধর্মীয় চর্চা করবে এটা প্রতিটি সমাজকে অবশ্যই মানতে হবে। যতক্ষণ কাউকে ধর্মচর্চায় জোর করা হচ্ছে না, ততক্ষণ অভিযোগ জানানোর কোনও সুযোগ নেই।’

জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের এই শহরের মুসলিম জনগোষ্ঠীটি মূলত তুর্কি বংশোদ্ভূত। ২০১৫ সালে দিতিব নামের জনগোষ্ঠীটির বিরুদ্ধে মাইকে আজান দেওয়ার মাধ্যমে অন্যদের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়।

শহরটির কর্তৃপক্ষ দিতিব জনগোষ্ঠীকে দুপুরের ১৫ মিনিট আগে মসজিদের মাইক ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছিল।

তবে একটি মসজিদ থেকে মাত্র নয়শ’ মিটার দূরে বসবাসকারী এক দম্পতি শহর কর্তৃপক্ষের ওই অনুমোদনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের অভিযোগ ছিলো আজানের শব্দের কারণে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে। ওই মামলা দায়েরের পর থেকেই শহরটিতে আজান দেওয়া বন্ধ হয়ে যায়।

তবে বুধবার সেই দম্পতির যুক্তি খারিজ করে দেয় মুয়েন্সটার শহরের আদালত। ফলে শহরটিতে আবারও আজান দেওয়ার অধিকার ফিরে পেয়েছে মুসলিম ধর্মাবলম্বীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft