1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

করোনায় মৃত্যু ভারতের রেল প্রতিমন্ত্রীর

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদী।

বুধবার রাত ৮টার দিকে দিল্লির ‘অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস’ (এইমস)-এর ট্রমা সেন্টারে তার মৃত্যু হয়।

গত ১১ সেপ্টেম্বর সুরেশের শরীরে করোনা শনাক্ত হয়। যদিও করোনার কোনো উপসর্গই ছিল না তার শরীরে। পরে অবশ্য করোনার চিকিৎসার জন্য দিল্লির ‘অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস’ (এইমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করানো হয় তাকে। গত কয়েকদিন তার অবস্থার অবনতি হতে থাকে। গতকাল রাতে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় তিনিই হলেন প্রথম মন্ত্রী, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। কর্নাটক থেকে জয়ী সাংসদদের মধ্যে সুরেশ অঙ্গাদী-ই হলেন দ্বিতীয় ব্যক্তি, যার করোনায় মৃত্যু হলো।

এর আগে, গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কর্নাটক থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি। করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভারতে ছয়জন বিধায়ক (এমএলএ) ও চারজন সাংসদ (এমপি)-এর মৃত্যু হলো।

২০০৪ সালে কর্নাটক রাজ্যের বেলাগাভি লোকসভা কেন্দ্র থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালেও পরপর তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন সুরেশ অঙ্গাদী। শেষবার গত বছরের মে মাসে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সুরেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft