1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিকদের মামলা প্রত্যাহার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধনসহ ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিকদের সমস্ত মামলা প্রত্যাহার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল সংশোধনসহ ৭ দফা দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২১ সেপ্টেম্বর (সোমবার) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেসকো ডিভিশন-০১ এর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ মিছিলটি সংগঠন কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গোরস্থান মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির নেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, সহ-সভাপতি দেবল কুমার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আহমেদুর রহিম, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম ও মাহাবুবুর রহমান প্রমুখ।

৭ দফা দাবিগুলো হচ্ছে করোনা মহামারির এই দুঃসময়ে সেচ পাম্প ও বসতবাড়ির সমস্ত অতিরিক্ত বিদ্যুৎ বিল বাতিল, বিদ্যুৎ বিল সংশোধনের জন্য যে সকল আবেদন কর্তৃপক্ষকে দেয়া হয়েছে তাদের উপর দায়েরকৃত সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার, দায়ী অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তাদের নিয়ে বিল সংশোধনের কার্যক্রমের তদন্ত করার দায়িত্ব না দেয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিল সংশোধনের কমিটি গঠন, অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সমস্ত বন্ধ পাম্প ও আংশিক বন্ধ পাম্পের সমস্ত বিদ্যুৎ বিল বাতিল এবং সমস্ত সেচ পাম্পের শতভাগ মিটারের আওতায় আনা, সেক্ষেত্রে পূর্বের আবেদনকৃত সকল মিটারের সংযোগ নিশ্চিত করে স্ট্যান্ডার্ড বিদ্যুৎ লাইনের কোন তালবাহানা না করা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft