
গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকবৃন্দের ডিজিটাল (বায়োমেট্রিক) হাজিরা মেশিন স্থাপনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌরশহরের গৃধারীপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনের শুভ-উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
মো.কামরুজ্জামান নয়ন। অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম সরকার,
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী ও এ্যাকটিভ পাওয়ার ৫৫ লিমিটেডের ইঞ্জিনিয়ার হাসান ইমাম রাসেলসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় মোট ২১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন সমূহ স্থাপন করছেন এ্যাকটিভ পাওয়ার ৫৫ লিমিটেড নামীয় একটি প্রতিষ্ঠান।