1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ডব্লিওএইচও’র ভ্যাকসিন পরিকল্পনায় যোগ দিল বিশ্বের ৬০টিরও বেশি ধনী দেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের ভ্যাকসিন দ্ররিদ্র দেশগুলোর কাছে সহজলভ্য করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) যে কর্মসূচি নিয়েছে তাতে যোগ দিয়েছে বিশ্বের ৬০টিরও বেশি সম্পদশালী দেশ। তবে সোমবার প্রকাশিত এ তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের নাম নেই।

গ্লোবাল ভ্যাকসিন এলায়েন্স গ্রুপ (গাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্স(সিইপিআই) এর সাথে যৌথ উদ্যোগে কোভিড-১৯ এর ভবিষ্যত ভ্যাকসিনের ন্যয়সঙ্গত বন্টনের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি কৌশল প্রণয়ন করেছে।

কিন্তু কোভ্যাক্স নামের এই কৌশল প্রণীত হলেও এটি তহিবল সংকটে ভুগছিল। এ অবস্থায় ডব্লিওএইচও গত সপ্তাহে ধনী দেশগুলোকে এগিয় আসতে উৎসাহিত করে। এ পর্যন্ত ৬৪টি ধনী দেশ এতে যোগ দেয়। আরো ৩৮টি দেশ যোগ দেবে বলে জানা গেছে। তিন সংস্থা এক যৌথ বিবৃতিতে এ কথা জানায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প ডব্লিওএইচও’র অব্যাহতভাবে সমালোচনা করে যাচ্ছেন। তার ঘোষণা মতে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়াও চলছে। তালিকায় যুক্তরাষ্ট্র নেই।

এছাড়া গত ডিসেম্বরে মহামারি করোনা শুরু হয়েছে চীনে। তালিকায় চীনও নেই।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাভি প্রধান শেঠ বার্কলে এক ভার্চুয়াল বৈঠকে বলেন, বিশ্বের সকল দেশের সাথেই কাজ করা কোভ্যাক্সের লক্ষ্য।

তিনি আরো বলেন, সকল দেশের সাথে আমাদের আলোচনা চলছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে।

ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেন, আমাদের এই উদ্যোগে বিশ্ব জনসংখ্যার দুই্ তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী দেশগুলো অংশ নিতে সম্মত হয়েছে।

কোভিড- ১৯ কে নজিরবিহীন বিশ্ব সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপও হতে হবে নজিরবিহীন।
আধানম বলেন, হয় আমরা একসাথে ডুবব, না হয় সাঁতরে যাবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft