1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

অক্টোবর-নভেম্বরে করোনা সংক্রমণ বাড়তে পারে’: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

করোনার সংক্রমণ অক্টোবর-নভেম্বর মাসে বাড়তে পারে বলে জানিয়ে এ বিষয়ে এখন থেকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিব বলেন, ‘অক্টোবর-নভেম্বর থেকে আরেক দফা করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। তাই প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

দ্বিতীয়বার করোনার সংক্রমণের আশঙ্কায় প্রস্তুতি ও পরিকল্পনা নিতে আগামীকাল (২২ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মন্ত্রিসভায় ‘শেখ হাসিনা মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা আইন-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মেডিক‌্যাল শিক্ষায় গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে এটার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে সচিব জানান, এর ফলে খুলনা বিভাগে মেডিক‌্যাল কলেজসহ চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন থাকবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মাস্ক ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft