1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মসজিদে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি হতাহতদের পরিবারের

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ বার পড়া হয়েছে

ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবার আর্থিক সহযোগিতা ও দোষীদের শাস্তিসহ ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন এ স্মারকলিপি গ্রহণ করেন। হতাহতদের পরিবারের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, আর্থিক সহায়তা চেয়ে হতাহতের হিসাব আগেও প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। এখন হতাহতের পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি আমার কাছে দিয়েছে, সেটিও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। আশা করি হৃদয়বান প্রধানমন্ত্রী এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

স্মারকলিপিতে ছয়টি বিষয়ে আবেদন করা হয়েছে-

নিহত ও আহত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে চাকরি দেয়া, পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা, বিস্ফোরণ ঘটনায় স্বামীহারাদের বিধবাভাতা দেয়া, মসজিদ ও দুপাশের রাস্তা দ্রুত মেরামত এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি দেয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft