1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

গাইবান্ধায় ক্যাবের ‘ভিটামিন এ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের উপর সচেতনতামূলক’ ওয়ার্কশপ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘ভিটামিন ‘এ’ সমৃদ্ধ তেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের উপর সচেতনতামূলক’ এক ওয়ার্কশপ মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গেইন বাংলাদেশ ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাইবান্ধা জেলা শাখা যৌথভাবে এই ওয়ার্কশপের আয়োজন করে।

ক্যাব গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী ও সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ শিহাব মোঃ রেজওয়ানুর রহমান।

ক্যাব গাইবান্ধার সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর উপস্থাপনায় এই ওয়ার্কশপে ভোক্তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এস.এম নাজের হোসেইন। এছাড়া গেইন বাংলাদেশের প্রতিনিধি সাঈদ মুন্তাসির রেদওয়ান ভিটামিন এ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ এর প্রয়োজনীয়তা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্যমূলক বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ব্যবসায়ি, উৎপাদকরাও ভোক্তা। তাই সকলের উচিত পণ্যের খাদ্যমান বজায় রাখা। তিনি আরও বলেন, আয়োডিনের অভাব ও ভিটামিন ‘এ’ এর অভাব জনিত রোগ প্রতিরোধে সরকার লবণে আয়োডিন এবং ভোজ্যতেলে ভিটামিন এ মিশ্রিত করার বিধান চালু করেছে। সুতরাং এব্যাপারে সামাজিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। যাতে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে।

এতে সরকারি কর্মকর্তা, ক্যাব সদস্য, সাংবাদিক, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণী পেশার ৭৬ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!