
রাজধানীর গুলশান-২ এর একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন পুরুষ ও ১৬ জন নারীসহ মোট ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে গুলশান-২ একটি স্পা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের একত্রিত করে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা, যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।স্পা’র নামে এই সেন্টারকে পতিতাবৃত্তির কাজে ব্যবহার করা হতো।
এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশান থানার পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ১৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে অ্যাপল থাই স্পা এবং ছোঁয়া বিউটি পার্লারে অভিযান চালানো হয়।