1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

পলাশবাড়ীতে যুবদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের এক কর্মী সভা শেষে সংগঠনের জেলা নেতৃবৃন্দ গাইবান্ধার ফেরার পথে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালানোর প্রতিবাদে ২০ সেপ্টেম্বর রোববার জেলা বিএনপি কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহিদুজ্জামান শহীদ, উপদেষ্ঠা আলমগীর সাদুল্যা দুদু, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, যুবদল রংপুর বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নুর চৌধুরী নুর, সহ-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির নাজমুল হাসান নাজু, সহ -সাংগঠনিক সম্পাদক মাহাফুজউন নবী ডন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, সাংগঠনিক সম্পাদক জাহিদুন্নবী তিমু, যুগ্ন সম্পাদক ইউনুস আলী দুখু, দপ্তর সম্পাদক নোমান সরকার, আব্দুর রহমান, হাবিব মিয়া, ফারুক হোসেন, আতাউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা সদরে রংপুর-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের এক কর্মী সভা গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদল নেতৃবৃন্দ অংশ নেন। সভা শেষে যুবদল নেতাকর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের এক দল নেতাকর্মী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সংগঠনের কার্যালয়ে তারা ভাংচুর করা হয় বলে যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ওই হামলা চলাকালে জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক ও সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন গুরুতর আহত হন বলে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft