1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ইউএনও ওয়াহিদার ওপর হামলার দায় স্বীকার রবিউলের

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি রবিউল ইসলাম।

এ মামলায় দ্বিতীয় দফা তিনদিনের রিমান্ড শেষে রোববার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে তিনি এ জবানবন্দি দেন।

এর আগে সকাল ১০টায় রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, আসামি রবিউলকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে রবিউল ইউএনওর ওপর হামলার দায় স্বীকার করেছেন। ১৬৪ ধারায় দেয়া সেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, জবানবন্দিতে এ ঘটনা সে একাই ঘটিয়েছে বলে স্বীকার করেছে রবিউল।

এর আগে গত বৃহস্পতিবার ৬ দিনের রিমান্ড শেষে রবিউলকে আদালতে হাজির করে আবার তিনদিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে রবিউল ছাড়া বাকি চারজন জেল হাজতে রয়েছেন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft