1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শ্রীলঙ্কা সফরে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে, না করে দিয়েছে বিসিবি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কা সফরে যেতে হলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে-ই হবে বাংলাদেশ ক্রিকেট দলকে । শ্রীলঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয় যে কোয়ারেন্টাইন শর্ত দিয়েছে তা পরিবর্তনের সুযোগ নেই।

এ সংবাদ নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান শাম্মি সিলভা।

শ্রীলঙ্কা সরকারের নির্দেশনা, অনুশীলন ছাড়াই ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে সফরকারী দলকে। বিসিবি সর্বোচ্চ ৭ দিনের কোয়ারেন্টাইনে রাজি। কোয়ারেন্টাইন কড়াকড়িতে সফরে যেতে ইচ্ছুক নয় বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রস্তাব না করে দিয়েছে বিসিবি।

সোমবার মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি। টেস্ট চ্যাম্পিয়নশিপ কোনো ছেলেখেলা না। কিন্তু ওদের এবং আমাদের মধ্যে বিরাট চিন্তার পার্থক্য। সব দিক বিবেচনা করে বুঝলাম এখন ওখানে যাওয়া কোনো ভাবে সম্ভব না। যে টার্মস অ্যান্ড কন্ডিশন শ্রীলঙ্কা দিয়েছে তা ইতিহাসে বিরল।’

যদিও শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মি সিলভার দাবি, বিসিবির সাথে তাদের ৭ দিনের কোয়ারেন্টাইন নিয়ে কোনো আলোচনা হয়নি। শ্রীলঙ্কার ক্রীড়া দৈনিক আইল্যান্ড ক্রিকেটকে শাম্মি সিলভা বলেন, ‘যদি তাঁরা (বিসিবি) এটি উল্লেখ করে থাকে তবে এটি ভুল। আমি ঠিক বুঝতে পারছি না কেন এক সপ্তাহের কথা বলছে? সাত দিনের কোয়ারেন্টাইন সময়সীমা হবে এমন কোনো আলোচনা বিসিবির সঙ্গে হয়নি।

শাম্মি সিলভা আরো বলেন, ‘এখানে আসার আগেও বাংলাদেশকে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং কলম্বোতে পৌঁছার পর তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে সকল খরচ শ্রীলঙ্কা ক্রিকেট বহন করবে।’

আমরা স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত সময়কালের বাইরে যেতে পারি না। নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশ দলকে এখানে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন টেস্ট খেলতে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাওয়ার সূচি রয়েছে বাংলাদেশের। ২৪ অক্টোবর শুরু হবে টেস্ট সিরিজ।

এদিকের শ্রীলঙ্কার জাতীয় দৈনিক ডেইলি নিউজকে ক্রিকেট শ্রীলঙ্কার চেয়ারম্যান বলেন, ‘কোয়ারেন্টাইন নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের বেশি কিছু করার নেই। যাইহোক, আমরা বিসিবির প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব এবং সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি এবার সফর পিছিয়ে যায় এবং নতুন করে সূচি তৈরি করতে হয়।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft