1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নেপালে প্রবল ভূমিধসে নিহত ১২, বহু নিখোঁজ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট প্রবল ভূমিধসে নেপালে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো অন্তত ২১ জন। নেপাল সরকারের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুরারি ওয়াস্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্ব দিকে বরাহবিসেতে নিহতদের মধ্যে ১০ জন মারা গেছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাগলুঙ্গে ভূমিধসে মারা গেছে দুজন।

ওয়াস্তি বলেন, খুব ভোরে ওই দুই স্থানে এ ভূমিধসের ঘটনা ঘটে। ঘুমিয়ে থাকার কারণে গ্রামবাসীরা নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি। এরই মধ্যে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে।

এ নিয়ে নেপালে জুন-সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যায় ৩১৪ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত এ মৌসুমে নিখোঁজ রয়েছে অন্তত ১১১ জন। আহত হয়েছে ১৬০ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft