1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গোবিন্দগঞ্জে অটোভ্যান চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ দিলবার (১৭) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বৈরাগীর হাট তদন্ত কেন্দ্র এলাকার বটতলা গ্রামের টকোরগাড়ী নামক স্থান থেকে অটো ভ্যান চালক দিলবারের লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে। ১৩ সেপ্টেম্বর রবিবার সকালে স্থানীয়রা বটতলা গ্রামের ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের পরিবারিক সূত্র জানায়, দিলবার একজন অটোভ্যান চালক। সে প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার বিকালে বাড়ী থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বের হলেও আর বাড়ী ফিরে আসেনি। সে বাড়ী না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। সকাল বেলা তার মৃহদেহ ধান ক্ষেতে পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দিলবারের লাশ সনাক্ত করেন তার মা দোলেনা বেগম, ভাই দেলোয়ার ও মামা নুনু মিয়া। নিহত দেলবারের গলায় গামছা পেঁচানো, শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন ছিলো এবং রাস্তার অন্য পাশে তার জুতা পাওয়া যায়। ধারনা করা হচ্ছে, দুবৃর্ত্তরা দিলবারকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ধারনায় অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দিলবার কে হত্যা করা হতে পারে। তবে তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft