1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে বহু লোক নিখোঁজ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে প্রাণঘাতী দাবানল ছড়িয়ে পড়ছে এখনও। গত তিন সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকা। শুধু ওরেগন রাজ্যেই কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন। সেখানকার গভর্নর কেইট ব্রাউন এ খবর জানিয়েছেন।

ওই অঞ্চলগুলোতে তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি ও প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়ছে, এতে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে আর মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম জলবায়ু পরিবর্তনই ভয়াবহ এ দাবানলের কারণ বলে দাবি করেছেন। জলবায়ু পরিবর্তনকে ঘিরে চলা বিতর্ককে এই দাবানল ‘শেষ’ করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এ সময় পুড়ে ছাই হয়ে যাওয়া একটি পর্বতের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলছিলেন, ক্যালিফোর্নিয়া রাজ্যে চলে আসুন, এসে নিজ চোখে পরিস্থিতি দেখে যান।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দাবানলে মোট ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই হয়েছে যা যুক্তরাষ্ট্রের কেনেটিকাট রাজ্য থেকেও বড় একটি এলাকা। ওরেগনে দমকল কর্মীরা ১৬টি বড় দাবানলের সঙ্গে লড়াই করছেন। এখানে ৪০ হাজার লোককে বাধ্যতামূলকভাবে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওরেগনের ইমারজেন্সি ম্যানেজমেন্ট দপ্তর (ওইএম) জানিয়েছে, দাবানলে এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে সতর্ক করেছেন রাজ্যটির কর্মকর্তারা।

দাবানলের কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পর ওরেগনের কোনো কোনো এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে খবর হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ ও লুটপাট ঠেকাতে ওরেগন ন্যাশনাল গার্ড ও ওরেগন রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গভর্নর কেইট ব্রাউন জানিয়েছেন। নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাসিন্দাদের দাবানল আক্রান্ত এলাকাগুলোর বাইরে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft