1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নরসিংদীতে স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুর উপজেলায় স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগে বাদল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামের বাদল মিয়ার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম(৪০), বাড়িওয়ালা তাইজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)। এ ঘটনায় আরও আহত হয়েছেন বাদলের ছেলে সোহাগ (১৫) ও বাড়িওয়ালা তাইজুল ইসলামের মেয়ে কুলসুম (২৬)।

ঘটনার জড়িত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা বাদল মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।

জানা যায়, বাদল মিয়া কুমরাদী এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করতো। তিনি দ্বিতীয় স্ত্রী নাজমা ও তার আগের সংসারের চার সন্তানকে নিয়ে কুমরাদী গ্রামে তাইজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহাগ ও কুলসুমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরে বাদল ও তার স্ত্রী নাজমা বেগমের মধ্যে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে নাজমাকে কুপিয়ে জখম করেন বাদল। এ সময় তার ছেলে সোহাগ বাড়িওয়ালা তাইজুল ও তার স্ত্রী মনোয়ারা বেগমের সাহায্য চান।

বাড়িওয়ালার মেয়ে কুলসুমসহ তারা ঘটনাস্থলে গিয়ে কী হয়েছে জানতে চাইলে বাদল মিয়া নাজমা বেগম, সোহাগ, তাইজুল, মনোয়ারা ও কুলসুমকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছোটে আসে।

ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমা বেগম ও মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাইজুল ইসলাম, সোহাগ ও কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকায় নিয়ে আসার পথে তাইজুল ইসলাম মারা যান।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, ‘দুজন নারীকে আমাদের হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের পেটে, মুখে, গালে ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে বলা যায়।’

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। বাদল একাই পাঁচজনকে কুপিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।’সূত্র- ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft