1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-৫ আসনে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে বিএনপি।

রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য দুটি আসনে পরে দেওয়া হবে।

এর আগে শনিবার বিকেলে চারটি আসনে ২৯জন প্রার্থীর সাক্ষাতকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হলেও রোববার তাদের নাম ঘোষণা করা হয়নি।

জানতে চাইলে শায়রুল কবির বলেন, যে দুটি আসনে তফসিল ঘোষণা হয়েছে সেই দুটির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকী দুটি এখনও তফসিল ঘোষণা হয়নি।

এর আগে ৭ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সরকারসহ সব উপনির্বাচনে অংশ নেয়ার কথা জানায় বিএনপি। ওইদিন গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের বরাবরই সিদ্ধান্ত ছিল নির্বাচনে অংশ নেয়ার। শুধু কোভিড-১৯ এর কারণে গত দুটি উপনির্বাচনে (যশোর ও বগুড়া) যোগ দিয়েও পরবর্তীকালে প্রচারণায় যাইনি, আমরা সরে দাঁড়িয়েছি। উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব সে সিদ্ধান্তই আছে। সে অনুযায়ী আমরা ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৫ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে অংশ নেব বলে জানান তিনি।

একইদিন ঢাকা-৫ আসনে মনিরুল ইসলাম মনু ও নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলাল দলীয় প্রার্থী ঘোষণা করে মতাসীন দল আওয়ামীলীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

অন্যদিকে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। শনিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদকে ঢাকা-৫ এবং রানীনগর উপজেলার সভাপতি কাজী গোলাম কবিরকে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

এর আগে গত ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে এ নির্বাচনি আসনটি খালি হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওইদিন শূন্য হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft