1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সরকারের সঙ্গে আলোচনায় বসতে আফগান তালেবানের সম্মতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

আফগান তালেবান শেষ পর্যন্ত সেদেশের সহিংসতা বন্ধের লক্ষ্যে কাবুল সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে সম্মতি দিয়েছেন। জানা গেছে, কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক তাদের এ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, কাতারে অর্জিত সমঝোতা অনুযায়ী আফগান-আফগান আলোচনা শুরু করতে তালেবান প্রস্তুত রয়েছে। ওয়ারদাক জানান, আফগানিস্তানের জাতীয় স্বার্থ ও ইসলামি মূল্যবোধ রক্ষা করার লক্ষ্যে তালেবান সারাদেশে শান্তি ও প্রকৃত ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

তালেবান গত এক বছরেরও বেশি সময় ধরে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করলেও কাবুল সরকারর সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। আফগান কারাগারে আটক সকল তালেবান বন্দিকে মুক্ত করা ছিল আলোচনায় বসতে তাদের অন্যতম শর্ত। সম্প্রতি হাজার হাজার তালেবান বন্দিকে মুক্তি দিয়ে আফগান সরকার তালেবানের সে শর্ত পূরণ করেছে।

আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সুরুর দানিশ বৃহস্পতিবার এ সম্পর্কে বলেছেন, আফগান-আফগান আলোচনার পথে সকল প্রতিবন্ধকতা দূর করেছে কাবুল সরকার; কাজেই সরকার আশা করছে তালেবান যতশীঘ্র সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসবে।

এদিকে আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আফগান সরকারের পক্ষ থেকে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য আব্দুল্লাহ আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ শুক্রবার কাতার যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft